১৭ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বিশ্বেজুড়ে তাদের ১০ শতাংশম কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সংখ্যার হিসাবে ১৭ হাজার কর্মী এতে চাকরিচ্যুত হবেন।
খবরে বলা হয়, টানা ১ মাস ধরে প্রতিষ্ঠানটির ৩০ হাজার কর্মী ধর্মঘট করছেন। এর ফলে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বোয়িংয়ের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে রেকর্ড ৫০০ কোটি ডলার। আর এই ক্ষতি পুষিয়ে নিতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি ওর্টবার্গ।
ধর্মঘটের কারণে বহুল প্রত্যাশিত ত্রিপল সেভেন এক্স যাত্রী বিমানের বাজারজাতকরণ পিছিয়ে যাচ্ছে ২০২৬ সাল পর্যন্ত। কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর পুঁজিবাজারে ১ শতাংশের বেশি দরপতন হয়েছে প্রতিষ্ঠানটির।
ডিবিটেক/বিএমটি







